ব্যস্ততা হলো কর্মের অঙ্গ,আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজে কম-বেশি ব্যস্ত থাকি প্রতিদিনই। এরই ফাঁকে প্রতিদিন কিছুক্ষণ হলেও অলস সময় আমরা পেয়ে থাকি ; মানুষ আদর্শ গত দিক গতে ভিন্ন হওয়ার কারনে এই অলস সময় গুলো বিভিন্ন ভাবে কাটিয়ে দেয়। কেউ গান শুনে,টেলিভিশন দেখে,কেউ ভ্রমণ করে, হয়তোবা কেউ খেলা-ধূলার মাধ্যমে তাদের শরীর চর্চা করে থাকেন। কিন্তু আমরা সবাই মিলে যদি প্রতিদিনই দেশের জন্য, দেশের মানুষের জন্য (রাজনীতি ব্যতীত)কল্যাণকর কিছু করে থাকি তবেই আমরা সভ্য জাতি গড়তে পারব। বাংলাদেশে সমাজকল্যাণ মন্ত্রালয় আর সমাজসেবা অধিদপ্তর আছে কিন্তু সেটা নামমাত্র। এসব কিছুই লাগবে না যদি আমরা সক্রিয় হই। আসুন আমরা চেষ্টা করি। চেষ্টা করতে দোষ নাই। দেশ আমাদের-দায়িত্ব আমাদের।
সবাই কে জানাই,
★★ শুভ নববর্ষ ★★
বঙ্গাব্দ: ১৪২৪।
রতন রায়
পরিচালক
(ইউএসসি বয়স্ক বিদ্যালয়)
নাগেশ্বরী,কুড়িগ্রাম।
সবাই কে জানাই,
★★ শুভ নববর্ষ ★★
বঙ্গাব্দ: ১৪২৪।
রতন রায়
পরিচালক
(ইউএসসি বয়স্ক বিদ্যালয়)
নাগেশ্বরী,কুড়িগ্রাম।