মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

নাগেশ্বরী পৌরসভায় মধ্যে নিরক্ষরতা দুুুুর করার জন্য ৭ই-সেপ্টম্বর-২০১৪ ইং তারিখে উদয় স্পোর্টিং ক্লাব স্থাপিত হয়েছে। এটি একটি যুব সম্প্রদায়ের উদ্যেগ। এর প্রধান উদ্যেশ্য হল প্রথমত,নাগেশ্বরী পৌরসভার ভিতরে কেউ নিরক্ষর থাকবে না। দ্বিতীয়ত,নাগেশ্বরী উপজেলায় এর কার্যক্রম বিস্তার ঘটানো এবং নিরক্ষর মুক্ত উপজেলা গঠন। তিন মাসের মধ্যে একজন নিরক্ষর ছাত্রকে অামরা পত্রিকা পড়াতে শেখাব এটাই অামাদের চ্যালেন্স এবং ২০২০ সালের মধ্যে এই ক্লাবের সাফল্যর হার ৯০% এ উন্নতি হবে। এই ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ৫৬+ এবং ১১ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে পরিচালিত। এর নাম করন হয়েছে 'উদয় স্পোর্টিং ক্লাব' এর সংক্ষিপ্ত রুপ ইউ এস সি বয়স্ক বিদ্যালয় '  সদস্য গনের সাপ্তাহিক চাঁদার মাধ্যমে এই বিদ্যালয়ের খরচ বহন করা হচ্ছে। অামাদের স্লোগান হল' শিক্ষার কোন বয়স নাই,শিক্ষাই জাতির মেরুদন্ড।